সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার

আমরা ভাবি মানসিক সমস্যার প্রকাশ শুধুমাত্র ব্রেইনের মাধ্যমেই হবে, অথবা মন খারাপ থাকবে এমন। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের শরীর ও মন দুটোই অবিচ্ছেদ্য। এরা একে অপরের সাথে এমনভাবে জড়িত যে আপনার মন খারাপ হলে অথবা দুশ্চিন্তা হলে তার প্রকাশ আপনি শারীরিকভাবেও দেখবেন। মানসিক অশান্তির সিগন্যাল দেয় আমাদের শরীর।
ঠিক এমনই এক রোগ নিয়ে আজ কথা বলবো, যেখানে ব্যক্তি এমনভাবে তার শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকেন যে ভাবেন সমস্যাটা আসলেই শরীরের এবং হয়তো এই অসুখ সহজে যাবে না। এ ধরনের রোগে অনেক সময় হাত-পা ব্যথা করে, বুকে চাপ লাগে, হাত-পা চাবায়, ঘুম আসে না, মাথা ব্যথা করে, বুকে ব্যথা করে, এমনকি অনেক সময় ত্বকে অ্যালার্জি জাতীয় সমস্যা হয়।
এ ধরনের রোগে ব্যক্তি অনেক ডাক্তার দেখান, বার বার ডাক্তার পরিবর্তন করেন, কিন্তু কোনো রোগ ও তার কারণ খুঁজে পাওয়া যায় না।
এমন কিছু হলে সবার আগে খুঁজে বের করতে হবে—অব্যক্ত কোনো মানসিক যন্ত্রণা, কোনো চাপ (হতে পারে অফিসের কিংবা বাসার কোনো ঝামেলা), দীর্ঘদিন পুষে রাখা কোনো কষ্ট বা ট্রমা আছে কি না।





