রিসোর্স লাইব্রেরি
ব্লগনিজের যত্ন· 3 min read

কীভাবে হাসিখুশি থাকা যায়?

৭ বার দেখা হয়েছে২৪/৭/২০২৬

মানুষের প্রতিটি কাজ বিশ্লেষণ করলে দেখা যায়, আমরা সবকিছুই করি নিজেকে হাসিখুশি ও ভালো রাখার জন্য। কাউকে জিজ্ঞেস করলে কেন এই কাজটি করছেন, উত্তর আসে "আমার ভালো লাগে তাই।" এই ভালো লাগার মানে হলো আমি খুশি থাকতে চাই। তাহলে প্রশ্ন হলো, কীভাবে হাসিখুশি থাকা যায়?

১। হাসিখুশি থাকার অনুশীলন করা: সব সময় কি হাসিখুশি থাকা যায়? না হলে বেশি করে ভালো থাকার চেষ্টা করতে হবে। শারীরিকভাবে সুস্থ থাকতে ব্যায়াম করুন; কঠিন কাজের পর কিছুক্ষণ হাঁটুন—এতে কর্মক্ষমতা বাড়বে এবং পরের কাজটি আগের চেয়ে বেশি হাসিমুখে শুরু করতে পারবেন।

২। অন্যের সাথে নিজেকে তুলনা না করা: নিজেকে বার বার অন্যের সাথে তুলনা করলে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট হওয়া যায় না, মন খারাপ হয়ে যায়। তাই নিজের কাজকে শ্রদ্ধা করুন, ইতিবাচক থাকুন এবং প্রয়োজনে নিজেকে অন্যের সাথে নয়, নিজের সাথেই তুলনা করুন—আজকের চেয়ে আগামীকাল নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

৩। ইতিবাচক চিন্তা করা: আমাদের খারাপ থাকার মূল কারণ নেতিবাচক চিন্তা। তাই নিজেকে ভালো রাখতে ইতিবাচক চিন্তা করুন।

৪। ক্রেডিট লিস্ট লেখা: দিন শেষে সারাদিনের ভালো কাজগুলো লিখে নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। লেখাগুলো পড়ে নিজের মধ্যে সুখ অনুভব করবেন।

৫। নিজের মধ্যে সুখ খোঁজা / নিজেকে ভালোবাসা: যে কাজ করতে ভালো লাগে বা আনন্দ পান, তা বেশি করে করুন। সব সময় অফিস বা অন্যের জন্য নয়, মাঝেমধ্যে নিজের পছন্দের কাজও করুন।

৬। পরিপূর্ণ ঘুমান: শারীরিকভাবে সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন; শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না। রাতে আগে ঘুমিয়ে সকালে আগে ওঠার অভ্যাস করুন।

৭। ক্ষমা করে দেওয়ার অভ্যাস করা: কারো ওপর রাগ বা কারো থেকে দুঃখ পেলে খুশি থাকা যায় না। ক্ষমা করতে পারলে ঘটনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়, যা ভালো থাকতে সাহায্য করে।

৮। অন্যকে সাহায্য করা: অন্যকে সাহায্য করার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ। বন্ধু, সহকর্মী বা রাস্তায় অসহায় কাউকে সাহায্য করুন—দেখবেন নিজের কাছেই খুব ভালো লাগছে এবং মুখে হাসি ফুটছে।

৯। নিজের শক্তি বা দক্ষতা খুঁজে বের করা: নিজের শক্তির জায়গা খুঁজে বের করে তা কাজে লাগান। সব কাজে সাফল্য পেলে আগের চেয়ে বেশি হাসিখুশি থাকতে পারবেন।